RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ৪:১০ অপরাহ্ন

বৃত্তি পরীক্ষায় বৈষম্যের প্রতিবাদে কুড়িগ্রামে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখা।

‎বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ মোঃ আসাদুজ্জামান সরকার, মোঃ তানজিনা আলী, আব্দুল কাদের, জয়নার আবেদীন, জামিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার অধিকার সকলের জন্য সমান, অথচ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, যা সম্পূর্ণভাবে বৈষম্যমূলক।

‎তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ সরকারি স্বীকৃতি না থাকায় এসব শিক্ষার্থী বারবার অবহেলার শিকার হচ্ছে। অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা।

‎এ সময় বক্তারা ঘোষণা দেন, দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০