RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

বিএনপি কখনো বিশ্বাস ঘাতকতার রাজনীতি করেনি: পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ

ছবিঃ আরসিটিভি

বিএনপি কখনো বিশ্বাস ঘাতকতার রাজনীতি করেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ।

তিনি বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় জেলা যুবদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশ একথা বলেন।

এসময় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা যুদ্ধে আপনারা কি করেছেন, আপনাদের দল কি করেছে ভেবে দেখেন। বিএনপি কখনো লুঙ্গির তলে গুপ্ত রাজনীতি করেনি। শহীদ জিয়া জীবনের ঝুঁকি নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বীর উত্তম খেতাব লাভ করেছেন।

তিনি আরো বলেন, আজকে জামায়াত নিজেই বলেছে তারেক রহমান ২০২৪ সালের গণ অভ্যূত্থানের মাস্টার মাইন্ড। তখন মিডফোর্টের পাথর দিয়ে মাথা থেতলে হত্যাকান্ডের ঘটনায় তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগান দেয়া হচ্ছে। ৯ তারিখে ঘটনা ঘটল আর ১১ তারিখে তা প্রচার করা হল। ছাত্রদের ব্যানার দিয়ে একটি দল তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করলো। শহীদ জিয়ার ছবি মাটিতে ফেলে মাড়ানো হলো। যারা এসব করছেন তাদের হুঁশিয়ারী উচ্চারণ করে বলে দিতে চাই আগামীতে যদি কেউ তারেক রহমানকে নিয়ে এমন কুরুচিপূর্ণ শ্লোগান দেন তাহলে এর দাঁতভাঙা জবাব দিতে বিএনপিকে লাগবেনা ছাত্রদল, যুবদলই যথেষ্ট।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু সহ যুবদলের জেলা-উপজেলা ও পৌর শাখার নেতারা বক্তব্য দেন।

এর আগে, জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০