RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৫ জুলাই ২০২৫, ১:০৯ অপরাহ্ন

অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের ঠাকুরগাঁও-রংপুর মহাসড়কের দশমাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার(৫ জুলাই) সকাল ৯টার দিকে দশমাইল পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হালিমা খাতুন (৬০) দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি স্বামী আফছার আলীর সঙ্গে মোটরসাইকেলে করে ক্যান্সার আক্রান্ত এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি ফেরার সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক হালিমা খাতুনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তার স্বামী আফছার আলী।

দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০