RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ জুন ২০২৫, ১:৪৪ অপরাহ্ন

বাংলাদেশে আওয়ামী লীগ নেই : প্রেসসচিব

ছবিঃ সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব। তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর প্রায় ১৬ বছরের অপশাসন- যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেসসচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দু-একটা কথা বলে। এত বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নেই।

পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কি না আমার সন্দেহ আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১১

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৪

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০