RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন

গজারিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ছবিঃ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুন (রবিবার) বিকেলে গজারিয়া ইউনিয়নের একটি খোলা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সাইদী সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলম কনক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছায়দার হোসেন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোস্তফা ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

আয়োজন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে এক আনন্দ মিছিল ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০