RCTV Logo ডেস্ক রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

দিনাজপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করলো ভারত

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ এস নম্বর সীমানা পিলার এলাকায় বিএসএফ হঠাৎ তাদের এলাকার আলো নিভিয়ে দেয়। ওই সময় বিজিবি সদস্যরা সীমান্ত টহল দিচ্ছিলেন। কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা ১৫ জনকে জোর করে বাংলাদেশের ভেতরে পাঠিয়ে দেন। পরে বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ এবং বাকি ৯ জন শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নড়াইলের বাসিন্দা বলে জানিয়েছে। তাদের দাবি, বিএসএফ সদস্যরা তাদের মধ্যে কয়েকজনের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করে নিয়েছে।

বর্তমানে এই ১৫ জন অচিন্তপুর বিওপি ক্যাম্পে রয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও ময়মনসিংহের সীমান্ত দিয়ে বিএসএফ ৮৬ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৭ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ১ হাজার ২১০ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পুকুরে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

১০

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

১১

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১৬

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৭

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৮

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০