RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৩ জুন ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

গাইবান্ধায় পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবিঃ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুল খালেক মিয়া (৩৫) নামের এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার নাকাইহাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আব্দুল খালেক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পানের ব্যবসা করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দিকে আব্দুল খালেক মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে লাশটি উদ্ধার করেছে।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে খালেক তার দোকান থেকে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। আজ সকালেই নাকাইহাট বন্দরের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় এলাকাবাসী। তাকে কে বা কারা হত্যা করে ওই স্থানে লাশ রেখে গেছে। এই হত্যাকান্ডের বিচার দাবি করছে পরিবারটি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরসিটিভি’কে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০