RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় – আব্দুল মতিন ফারুকী আমির

ছবিঃ কুড়িগ্রাম প্রতিনিধি

যেনতেন নয় বরং দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়,প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসন দ্বারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

বুধবার (১১ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম শহর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানে শহর শাখার আমীর আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য একথা বলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো: ইয়াসিন আলী সরকার। অনুষ্ঠানে ইয়াসিন আলী বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নারী, পুরুষ সকলেই সমানভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করবে। কাউকে বঞ্চিত করা হবে না। একটি নৈতিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।এছাড়াও কুড়িগ্রাম শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভার শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০