RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২১ মে ২০২৫, ৫:১১ অপরাহ্ন

গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা ছয় ইউপি চেয়ারম্যান আটক

ছবিঃ গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর উপজেলার ছয়জন ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে ফুলছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টার দিকে ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শুরু হয়। বেলা আড়াইটার দিকে সভা শেষ হয়। সভা থেকে বের হওয়ার পর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে ওই ছয়জন ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল হান্নান, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা,
এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান আকন্দ, আওয়ামী লীগের নেতা গজারিয়া ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল এবং ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল।

আটকের বিষয়ে জানতে চাইলে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগ নেতা।

এদিকে বেলা তিনটার দিকে আটককৃত চেয়ারম্যানদের নিয়ে গাইবান্ধা সদর থানার দিকে রওনা দেয় পুলিশ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে তাদেরকে গাইবান্ধা সদর থানায় আনা হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদেরকে সদর থানা হেফাজতে রাখা হয়েছে। এখান থেকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০