RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

ট্রাম্পের কর প্রস্তাব আটকে দিলেন ৫ রিপাবলিকান, প্রাথমিকেই বড় ধাক্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই পাঁচজন রিপাবলিকান সদস্যের বিরোধিতায় আটকে গেছে। ট্রাম্প নিজে এ বিলটিকে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে প্রাথমিক ধাক্কায় বিলটি পাসের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিবিসি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যয় কমানোর দাবিতে ডেমোক্র্যাটদের সঙ্গে একত্রিত হয়ে পাঁচজন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দেন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁটের এজেন্ডা প্রথম পর্যায়েই বাধার সম্মুখীন হলো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষক কারও দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন।”

যদিও বিলটি প্রাথমিক পর্যায়ে ব্যর্থ হয়েছে, তবে পুরোপুরি শেষ হয়ে যায়নি। ট্রাম্প এখনো কংগ্রেস সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন।

রিপাবলিকানদের মধ্যে বিলটির বিষয়ে মতবিরোধ রয়েছে। কিছু কট্টরপন্থি বাজেট কাটছাঁটকে আরও এগিয়ে নিতে চান, অন্যদিকে কেউ কেউ নিম্ন আয়ের আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি মেডিকএইড-এর ব্যয় কমানোর ব্যাপারে উদ্বিগ্ন।

হাউজ স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে বিরোধিতাকারী রিপাবলিকানরা বিলটির বিপক্ষে ভোট দেওয়া চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। টেক্সাসের রিপাবলিকান চিপ রায় বলেন, “আমাদের নির্বাচনি এলাকার অনেকেই এর ওপর নির্ভরশীল। আমরা একই সঙ্গে চাই যে, ডেমোক্র্যাটদের সময়ে চালু হওয়া ‘পরিবেশ বান্ধব জ্বালানিতে কর অব্যাহতি’ বাতিল করা হোক। এ বিলটি খুব দুর্বল।”

ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবে বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা স্বাস্থ্যসেবা কর্মসূচির ব্যয় কমানোর বিরোধিতা করছেন। পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে বলেন, “এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ কেড়ে নেওয়া অতীতে কখনো ঘটেনি, এমনকি তীব্র মন্দার সময়েও না।”

কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির তথ্য অনুযায়ী, বিলটি পাস হলে আগামী দশ বছরে কর ছাড়ের পরিমাণ দাঁড়াবে ৩.৭২ ট্রিলিয়ন ডলার। ট্রাম্প প্রস্তাবিত বিলে বকশিসের ওপর কর মওকুফের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন। তবে সমালোচকরা বলছেন, এই করছাড় মূলত ধনীদেরই সুবিধা দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০