পরীক্ষামূলক
LIVE TV

ইরানকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

ইরানকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

তিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি লিখেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান কোথায়, এমন তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে রাশিয়া।

খবরে বলা হয়েছে, রাশিয়া ঠিক কতটা সহায়তা ইরানকে করছে তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনীর অবস্থান খুঁজে বের করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর নিজস্ব সক্ষমতা কমে গেছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ রাশিয়াকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ এবং সেসব মাথায় রেখে যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে।

শুক্রবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হেগসেথ বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন— কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে তাদের কমান্ডার-ইন-চিফ (ট্রাম্প) পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন, তার কড়া জবাব দেওয়া হচ্ছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যোগ করেন, ‘আমাদের কাজ হলো শত্রুকে বিপদে ফেলা। এখন শুধু সেই সব ইরানিদের চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন