RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৫, ৪:০২ অপরাহ্ন

পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার করল ভারত-পাকিস্তান

যুদ্ধবিরতি সত্ত্বেও থেমে নেই পাকিস্তান-ভারত উত্তেজনা। এবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। পাকিস্তান এবং ভারত একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের নিজ নিজ দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার (১৪ মে) দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। তাকে অভিযোগ করা হয়েছে যে, তিনি তার মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপে জড়িত ছিলেন। পাকিস্তান তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় চার্জ দ্য’অ্যাফেয়ার্সকে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ (ডেমার্শ) জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের কথা অবহিত করা হয়েছে।

এছাড়া, ভারতও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে তার কূটনৈতিক মর্যাদার পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের বিস্তারিত কিছু জানায়নি।

এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হতে পারে, এমন আশঙ্কা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০