RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ৬:০০ অপরাহ্ন

অভিযান এখনো চলছে এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানায়, অপারেশন সিন্দুরে দেওয়া কাজগুলো নিখুঁতভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এই অভিযানগুলো জাতীয় লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পরিচালিত হয়েছে এবং এর প্রতিটি পদক্ষেপই অত্যন্ত সুচিন্তিত ও সুনিপুণ ছিল।

ভারতীয় বিমান বাহিনী জানায়, অভিযান এখনো চলছে এবং সময় হলে আরও বিস্তারিত তথ্য জানানো হবে। একই সঙ্গে, যাচাই না করা তথ্য ও ভিত্তিহীন জল্পনা-কল্পনা এড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

পেহেলগাম হামলার পর, ছয় ও সাতই মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

পরবর্তীতে, উভয় দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানোর কথা জানায়। শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধবিরতির ঘোষণা করে।

তবে চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টা পরই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। রাতেই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এ অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসলামাবাদ যুদ্ধবিরতির চুক্তির প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, ‘আজকের ঘোষিত যুদ্ধবিরতির সম্পূর্ণ বাস্তবায়নের প্রতি পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১২

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৩

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৪

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৫

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৮

দাম কমলো জেট ফুয়েলের

১৯

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

২০