RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৫ মে ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

ইমরান খান ও বিলাওয়ালের এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক

ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে ভারত সরকার।

সোমবার (৫ মে) পাকিস্তানি দৈনিক ‘দ্য ডন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে কেউ ইমরান খান কিংবা বিলাওয়ালের এক্স প্রোফাইলে প্রবেশ করতে গেলে সেখানে একটি বার্তা দেখা যাচ্ছে— “আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।”

এ বিষয়ে পিপিপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিলাওয়াল হাউসের গণমাধ্যম সেল এক বিবৃতিতে বলেছে, “বিলাওয়াল ভুট্টো-জারদারির বক্তব্যে আতঙ্কিত হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি প্রমাণ করে যে ভারত আসলে গণতান্ত্রিক নয় এবং দেশটির প্রধানমন্ত্রী একজন ভীতসন্ত্রস্ত ব্যক্তি।”

পাহেলগাঁও হামলার পর ভারত সরাসরি এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেনাবাহিনীকে যেকোনো প্রয়োজনে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন জবাব দেওয়ার জন্য। এদিকে পাকিস্তানও সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০