RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

ইসরাইলে দাবানল: অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে গ্রেফতারের দাবি নেতানিয়াহুর

ইসরাইলে ভয়াবহ দাবানলে পুড়ছে বিভিন্ন অঞ্চল। এমন পরিস্থিতিতে অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবরটি নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল।

তবে ইসরাইলি সংবাদমাধ্যম এন-টুয়েলভ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই দাবিতে পুলিশ অবাক হয়েছে। কারণ, তারা মাত্র তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, জেরুজালেমের পাহাড়ি এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

বুধবার গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের একজন আগুন লাগানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ জেরুজালেমে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তিনি এই কাজ করেন।

এন-টুয়েলভ আরও জানায়, কর্তৃপক্ষ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং অগ্নিনির্বাপক দলগুলো আগুনের উৎসস্থল শনাক্তে কাজ করছে। তবে কিছু দুর্গম এলাকায় পৌঁছানো এখনো কঠিন হয়ে পড়েছে।

জেরুজালেমে আন্তর্জাতিক বাইবেল কুইজের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহু অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দলের প্রশংসা করেন।

তিনি বলেন, “আমি অগ্নিনির্বাপক বাহিনী এবং ভূমি রক্ষায় সহায়তাকারী সবার প্রতি আমার সমর্থন জানাতে চাই। আমরা অগ্নিসংযোগের সন্দেহে ১৮ জনকে আটক করেছি, যাদের একজনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০