RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ২:০২ অপরাহ্ন

ইসরাইলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে ইরানে মোহসেন লাঙ্গারনেশিন নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের বরাতে জানা যায়, ২০২০ সাল থেকে দুই বছর ধরে লাঙ্গারনেশিন মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা প্রদান করেছিলেন।

২০২২ সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর কর্নেল সাইয়্যাদ খোদাইয়ের হত্যাকাণ্ডেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে ইরান। খোদাই নিজ বাড়িতে ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই হত্যার দায় ইসরাইল স্বীকার করে তা যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল।

মিজান আরও জানায়, খোদাইয়ের গতিবিধি নজরে রাখতে লাঙ্গারনেশিন একটি মোটরসাইকেল ক্রয় করেছিলেন এবং হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এছাড়া ইসফাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত একটি শিল্প স্থাপনায় হামলার ক্ষেত্রেও তাকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

ইরান দাবি করেছে, এসব অভিযানে লাঙ্গারনেশিনের সম্পৃক্ততার পক্ষে পর্যাপ্ত গোয়েন্দা ও প্রযুক্তিগত প্রমাণ রয়েছে এবং তিনি আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন।

তবে নরওয়ে-ভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) প্রধান মাহমুদ আমিরি-মোগাদ্দাম বলেছেন, লাঙ্গারনেশিনকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। এএফপিকে তিনি জানান, “ইরানের ফাঁসির মেশিন এখন আরও দ্রুত চলছে এবং প্রতিদিন আরও বেশি মানুষের প্রাণ নিচ্ছে।”

যুক্তরাষ্ট্রভিত্তিক আবদুররহমান বোরুমন্দ সেন্টার জানিয়েছে, লাঙ্গারনেশিনের বিচার করেছেন বিচারক আবোলগাসেম সালাভাতি, যিনি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কুখ্যাত এবং যিনি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। সংগঠনটি দাবি করে, লাঙ্গারনেশিন নিজেকে নির্দোষ বলেছেন এবং অভিযোগ করেছে, তার কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে।

তথ্যসূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০