RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫, ১:৫৮ অপরাহ্ন

দাবানলে পুড়ছে ইসরাইল, এখনও পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা

ইসরাইলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রতিবেশী দেশ গ্রীস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো সহায়তা পৌঁছায়নি।

এই বিষয়ে একটি প্রতিবেদনে তথ্য দিয়েছে ‘দ্য জেরুজালেম পোস্ট’।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা পেতে ইউরোপীয় দেশগুলোর প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রোয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডায়ার CL-415 বিমান এবং ১১ জন সামরিক সদস্য আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ইসরাইলে পাঠানো হবে।

সাইপ্রাস থেকেই প্রথমে সহায়তা পৌঁছানোর আশা করা হচ্ছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকেও তিনটি কানাডায়ার বিমান আসার কথা রয়েছে। স্পেন, ফ্রান্স ও ইউক্রেনও তাদের বিমান পাঠিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছে।

দাবানলের ভয়াবহতা বিবেচনায় নিয়ে জেরুজালেমের হাইওয়ে ১-এ যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১১৯ জন দমকলকর্মী, ১০টি ফায়ার ফাইটিং বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন পর্যবেক্ষণ ও সহায়তায় ইসরাইলি বিমান বাহিনী এবং উদ্ধার ইউনিট ৬৬৯ প্রস্তুত রয়েছে। ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যা নিয়ন্ত্রণ কাজকে আরও কঠিন করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০