RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

সিন্ধু পানি চুক্তি নিয়ে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার পর তীব্র উত্তেজনার মধ্যেই ভারত একতরফাভাবে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। এর জবাবে পাকিস্তান আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ডটকম পিকে-র এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ নয়াদিল্লির সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে। পাকিস্তানের আইন ও বিচার প্রতিমন্ত্রী আকিল মালিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পাকিস্তান অন্তত তিনটি সম্ভাব্য আইনি বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে বিষয়টি বিশ্বব্যাংকের কাছে উত্থাপন, যেহেতু প্রতিষ্ঠানটি ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তির মধ্যস্থতাকারী।

অন্য দুটি বিকল্প হলো—নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) এবং আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) মামলা দায়ের করা। পাকিস্তান ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশন অন দ্য ল’ অব ট্রিটিজ লঙ্ঘনের অভিযোগ আনতেও পারে, যা রাষ্ট্রগুলোর মধ্যে হওয়া আন্তর্জাতিক চুক্তি মেনে চলার নীতিমালা নির্ধারণ করে।

এদিকে ভারত-পাকিস্তান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক হস্তক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। কাশ্মীর ইস্যু ঘিরে সৃষ্ট সংকট প্রশমনে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা কথা বলার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “আমরা উভয় পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি এবং তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন উত্তেজনা আরও না বাড়ে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০