RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ৬:০২ অপরাহ্ন

ফিলিস্তিনে কেন আরবরা সফল হচ্ছে না?

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে দায়ান তার আত্মজীবনী The Story of My Life-এ এক চমকপ্রদ সত্য লিখেছিলেন। তিনি বলেছিলেন, “আরবরা, যারা ছোট-বড় সবধরনের ইস্যুতে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে, কখনোই ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে না।” এই কথাগুলো নিছক কূটনৈতিক পর্যবেক্ষণ ছিল না, বরং ভবিষ্যতের বাস্তবতার একটি রূঢ় পূর্বাভাস ছিল।

১৯৮৩ সালের শেষের দিকে এই বিভেদ ফিলিস্তিনিদের মধ্যে প্রবেশ করে। “আল-ফাতহ” নামক প্রধান ফিলিস্তিনি সংগঠনের মধ্যেও শুরু হয়ে যায় বিশাল এক বিভাজন। লেবাননের ময়দানে ব্যর্থতার পর ফিলিস্তিনিদের একটি বড় অংশ ইয়াসির আরাফাতের নেতৃত্বের ওপর থেকে আস্থা সরিয়ে নেয় এবং তারা “আবু মূসা”-র নেতৃত্বে এক নতুন ধারা গড়ে তোলে, যার উদ্দেশ্য ছিল ইয়াসির আরাফাতকে নেতৃত্বচ্যুত করা। কিন্তু আরাফাতও নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে রাজি ছিলেন না। এই দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।

এ পরিস্থিতিতে ইসরাইলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ইৎজাক শামিরের একটি মন্তব্য প্রকাশিত হয় ওয়াশিংটন পোস্ট-এ, যেখানে তিনি বলেন, “পিএলও-র ভেতরে এই অভ্যন্তরীণ কোন্দল, বিভাজন ও ভাঙন আমাদের জন্য মঙ্গলজনক।” ইসরাইলের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা আরো স্পষ্টভাবে বলেন, “তারা এখন নিজেদের মধ্যেই ব্যস্ত, আর সেটাই আমাদের জন্য ভালো।”

এটি কেবল শত্রুর উক্তি নয়, বরং আমাদের জন্য একটি সতর্কবার্তা। যে জাতি নিজের মধ্যে বিভাজিত হয়, সে তার শত্রুদের বিরুদ্ধে সফলভাবে লড়াই করতে পারে না। বরং, সেই জাতি এক সময় নিজেই তার শত্রু হয়ে ওঠে এবং তার আত্মবিনাশী হয়ে ওঠে। এটি যেমন ইসরাইলের কৌশল ছিল, তেমনই আমাদের নিজেদের দ্বন্দ্বে তা বাস্তব হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৩

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৫

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৯

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

২০