RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, প্রাণহানির খবর নেই

পাকিস্তানের উত্তরাঞ্চলের একাধিক শহরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে এবং এটি ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে ঘটেছে।

রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানিয়েছে, সকাল ১১টা ৪৮ মিনিটে রাজধানী ইসলামাবাদসহ রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ ও মুজাফফরাবাদসহ বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং অনেকেই কুরআনের আয়াত পাঠ করতে শুরু করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পাকিস্তান একটি ভূমিকম্প-প্রবণ এলাকা হিসেবে পরিচিত। দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হয় ২০০৫ সালে, যখন কাশ্মীর অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ৮৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। এছাড়া ২০১৩ সালে বেলুচিস্তানে ৭.৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৮০০ জনের বেশি মানুষ নিহত হন এবং বহু গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০