RCTV Logo স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, ৪:২০ অপরাহ্ন

৩০০ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

ভারতীয় ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি এবার নিজের ব্র্যান্ড গড়ার পথে আরও বড় এক পদক্ষেপ নিয়েছেন। জার্মান স্পোর্টসওয়্যার প্রতিষ্ঠান পুমার সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তিনি। নতুন করে আর চুক্তি করছেন না এই ব্যাটসম্যান। কারণ, এবার তিনি মনোযোগ দিচ্ছেন নিজের ব্যক্তিগত লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান৮’-কে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পুমা কোহলিকে আট বছরের জন্য প্রায় ৩০০ কোটি টাকার একটি বিশাল প্রস্তাব দিয়েছিল। কিন্তু কোহলি তা ফিরিয়ে দিয়েছেন, যা অনেকের কাছেই চমকপ্রদ।

উল্লেখ্য, ২০১৭ সালে কোহলি প্রথমবার পুমার সঙ্গে যুক্ত হন। সেই সময় তিনি আট বছরের জন্য ১১০ কোটি টাকার চুক্তি করেন, যা ছিল ভারতের ক্রীড়াক্ষেত্রে অন্যতম বড় ব্র্যান্ড চুক্তি।

কিন্তু এবার কোহলি ভিন্ন পথে হাঁটছেন। তিনি যুক্ত হচ্ছেন নতুন একটি স্পোর্টসওয়্যার কোম্পানি ‘অ্যাগিলিটাস’-এর সঙ্গে, যার প্রতিষ্ঠাতা পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি। কোহলির লক্ষ্য এখন ‘ওয়ান৮’ ব্র্যান্ডকে আরও বড় পরিসরে গড়ে তোলা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করা।

পুমা এক বিবৃতিতে কোহলির বিদায়ের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে:
“পুমা বিরাটকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। আমাদের দীর্ঘ সময়ের অসাধারণ প্রচারণা ও প্রোডাক্ট কোলাবোরেশনের জন্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতেও নতুন প্রজন্মের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করব এবং ভারতের স্পোর্টস ইকোসিস্টেম গড়ার কাজ চালিয়ে যাব।”

এদিকে, আইপিএল ২০২৫ আসরেও কোহলি রয়েছেন তার পুরোনো দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-তে। নতুন অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি প্রথম পাঁচ ম্যাচে তিনটিতে জয় পেয়েছে। কোহলিও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম ম্যাচে করেন হাফ সেঞ্চুরি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে জয় এনে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০