RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির শহীদ আবু সাঈদের কবর জিয়ারত

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (৭ এপ্রিল) বিকেলে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

প্রধান বিচারপতি রংপুর শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছালে তার পরিবার তাকে আন্তরিকভাবে স্বাগত জানায়। আবু সাঈদের পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ারা বেগম ও ভাই রমজান আলীসহ পরিবারের সদস্যরা প্রধান বিচারপতির কাছে তাদের ন্যায়বিচারের দাবি পেশ করেন। তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই আবু সাঈদ হত্যার বিচার সম্পন্ন করা হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

কবর জিয়ারতের সময় প্রধান বিচারপতি ফাতেহা পাঠ করেন এবং শহীদ পরিবারের সঙ্গে একান্ত আলোচনায় বসেন। তবে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি। পরিবারের পক্ষ থেকে আবু সাঈদের বড় ভাই আহমেদ হোসেন ও রমজান আলী জানান, তারা প্রধান বিচারপতির কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ায় কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। প্রধান বিচারপতি তাদের ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

এর আগে, প্রধান বিচারপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতি আবু সাঈদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় গেটের সামনে তার আত্মত্যাগের ঘটনা শোনেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০