RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ৪:০৩ অপরাহ্ন

মার্কিন শুল্ক ইস্যুতে সন্ধ্যায় জরুরি বৈঠক, নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তে দেশের রপ্তানি খাতে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে আজ সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন,

“মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা আহ্বান করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।”

এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের সময় ড. ইউনূস বলেন,

“আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, তাই আমরা ইতিবাচকভাবে আলোচনায় যাব। আমি নিশ্চিত, আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারব।”

প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দিয়ে সরকার ইতিমধ্যে আলোচনার প্রস্তুতি শুরু করেছে।

ড. ইউনূস বলেন,

“এখনো বিষয়টি প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। তবে আমরা আশাবাদী, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরা এমন একটি সমাধানের দিকে এগোতে চাই, যাতে উভয় পক্ষই লাভবান হয়—একটি উইন-উইন পরিস্থিতি তৈরি হয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১০

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১১

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

১৩

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৪

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

১৫

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

১৬

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

১৭

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

১৮

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

১৯

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

২০