RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘তারা চাকরির জন্য চেষ্টা না করে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হোক।’’ তাঁর মতে, শুধুমাত্র উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই পৃথিবীকে টেকসই উন্নতির দিকে পরিচালিত করা সম্ভব।

বৃহস্পতিবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে দেওয়া এক বক্তৃতায়, ড. ইউনূস তরুণদের উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কী-নোট স্পিকার ছিলেন।

ড. ইউনূস তরুণদের বলেন, ‘‘এই প্রজন্ম পৃথিবীর যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী প্রজন্ম।’’ তিনি তরুণদের ছোট পরিসরে ব্যবসা শুরু করার পরামর্শ দেন এবং বলেন, ‘‘একই সময়ে বিশাল পরিবর্তন আশা করা ভুল হবে, তবে ছোট শুরু দিয়ে সঠিক পথে চলতে পারবেন।’’

তরুণদের জন্য বড় পরিসরে ব্যবসা শুরু করা নয়, বরং প্রথমে ছোট উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি তরুণদেরকে সামাজিক ব্যবসা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে।’’

তিনি আরও বলেন, ‘‘তরুণদের উদ্যোক্তা হওয়ার ইচ্ছা এবং দক্ষতা এই পৃথিবীকে অনেক ভালো জায়গা করে তুলতে পারে।’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০