RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ: হামজার পারফরম্যান্সের অপেক্ষায় দর্শকরা

ছবিঃ সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার লাল-সবুজ জার্সিতে ভারতের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরী। বাংলাদেশি ফুটবল ভক্তদের পাশাপাশি ভারতীয়রাও তার খেলা দেখার জন্য উৎসুক। দেশের ফুটবলে হামজার প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে নতুন আশা জাগিয়েছে, আর এই ম্যাচটি ঘিরে উভয় দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

ভারতীয় দলের কোচ মানোলো মার্কেজ হামজাকে একজন দক্ষ ফুটবলার হিসেবে আখ্যায়িত করে বলেন, “সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন চ্যাম্পিয়নশিপে খেলছে। তার মতো খেলোয়াড়ের জাতীয় দলে ফেরা শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো এশিয়ার ফুটবলের জন্য ভালো। তার সতীর্থরা তার সঙ্গে খেলে অনুপ্রাণিত হবে, তবে ম্যাচে এর কী প্রভাব পড়বে, তা বলা কঠিন।”

এশিয়ান কাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত-বাংলাদেশের মধ্যে ক্রিকেট ম্যাচের মতো ফুটবল ম্যাচও দর্শকদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করেছে।

ভারতীয় কোচ আরও বলেন, “প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। এটি ভালো বা খারাপ যেকোনো ধরনের হতে পারে। ছোট টুর্নামেন্টে সেরা দলই বাছাইপর্বে যাবে। আমরা বাংলাদেশকে হারানোর চেষ্টা করব। দলে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু খেলার ধরন একই থাকবে।”

ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রীর ফেরা প্রসঙ্গে মার্কেজ বলেন, “সুনীল ভারতীয় ফুটবলের আইকন এবং সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচে আমরা গোলের সুযোগ তৈরি করতে পারিনি, তাই তাকে দলে ফিরিয়ে আনা হয়েছে। তার প্রত্যাবর্তন আমাদের জন্য ইতিবাচক।”

ইতিহাস বলছে, মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে। ৩১ ম্যাচে ভারত জিতেছে ১৬ বার, বাংলাদেশ পেয়েছে মাত্র ৩টি জয়, বাকিগুলো ড্র হয়েছে। বাংলাদেশের শেষ জয় ছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। ২২ বছর পর আবারও ভারতকে হারানোর স্বপ্ন দেখছে লাল-সবুজ দল। আগামীকালের ম্যাচে কে জয়ী হবে, তা দেখার জন্য উন্মুখ দর্শকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০