RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২:২৪ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

ছবিঃ সংগৃহীত

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিসিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।

তিনি জানান, বৈঠকে রাশিয়া-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থায়ন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর ভিশন ও লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, জামায়াতে ইসলামী ও রাশিয়ার মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তাহের আরও বলেন, “বৈঠকে দুটি বিষয়ে আমরা একমত হয়েছি। প্রথমত, বাংলাদেশে রাশিয়ার আর্থিক সহযোগিতা ও অর্থায়ন বাড়ানো হবে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলামীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও এনগেজমেন্ট তারা অব্যাহত রাখবে।” এছাড়া, বৈঠকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার ভূমিকা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।

নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, বাংলাদেশের নির্বাচন নিয়েও কথা হয়েছে।” তবে নির্বাচন সংক্রান্ত আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০