RCTV Logo বিনোদন ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

ঘনিষ্ঠ দৃশ্য কেন করেন না— প্রশ্নে যা বললেন কারিনা

ছবি : সংগৃহীত

দ্য ডার্টি ম্যাগাজিন সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ, বি-টাউনের কারিনা কাপুর খান ও ‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন, নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল। সেখানে তারা তাদের কর্মজীবন ও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার নানা কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন।

জিলিয়ানের সাহসী অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। অন্যদিকে, কারিনাকে তার দীর্ঘ ক্যারিয়ারে কখনোই এমন ধরনের চরিত্রে পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা।

জিলিয়ান বলেন, “আমি জানি, আপনি এর আগেও বলেছেন যে, আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন। তবে আমার ভাবনা আবার অন্য। আমার মনে হয়, এমন অনেক কিছু আছে, যা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করব না। কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই— আপনি এই ক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন?”

এই প্রশ্নের উত্তরে কারিনা বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন আনে, বা যা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনো এটা করিনি। আমরা যৌনতাকে এক মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না।”

কারিনা আরও বলেন, “আপনারা এ বিষয়টিকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের দেশে সব কিছুই খুব খোলামেলা, তাই খুব সহজেই আপনি একটি মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন।” এই কথার সূত্র ধরে ‘চামেলি’ (২০০৩) সিনেমায় কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এ প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল।

কাজের সূত্রে, ‘সিংহাম এগেইন’ (২০২৪) সিনেমায় কারিনাকে সর্বশেষ দেখা গেছে। এর পর কারিনা আভাস দিয়েছেন যে, তাকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এই মাঝখানে নানা জল্পনাও উঠে এসেছে। জানা গেছে, খুব বড় দক্ষিণী সিনেমায় নাকি নায়িকাকে দেখা যেতে পারে।

অন্যদিকে, জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে সিরিজের গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

১০

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১২

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৪

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৫

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৬

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৭

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৮

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৯

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

২০