RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

গাজা ও ফিলিস্তিন ইস্যুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

গাজা ও ফিলিস্তিনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মিসরসহ অন্যান্য আরব দেশগুলোর উদ্যোগকে সমর্থন জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি বলেন, “গাজা ফিলিস্তিনি জনগণের অন্তর্গত এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বলপ্রয়োগের মাধ্যমে গাজার ভূরাজনৈতিক অবস্থান পরিবর্তন করলে শান্তি প্রতিষ্ঠিত হবে না, বরং নতুন অস্থিতিশীলতা সৃষ্টি হবে।”

চীনকে শান্তি প্রচেষ্টার অংশীদার দাবি করে ওয়াং ই জোর দিয়ে বলেন, “গাজায় একটি স্থায়ী ও ব্যাপক যুদ্ধবিরতি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মানবিক সহায়তা বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সবার উচিত ‘ফিলিস্তিনিদের দ্বারা ফিলিস্তিন শাসনের’ নীতি অনুসরণ করা। গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।”

ওয়াং ই বলেন, “ফিলিস্তিনি ইস্যুই মধ্যপ্রাচ্য সংকটের কেন্দ্রবিন্দু। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি আরও মনোযোগ দেওয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন বাড়ানো।”

চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সময় ‘বেইজিং ঘোষণা’ বাস্তবায়নের জন্য ফিলিস্তিনের সব রাজনৈতিক গোষ্ঠীকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

সূত্র: জিও নিউজ ও গালফ টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০