RCTV Logo নাটোর প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৩ অপরাহ্ন

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

নাটোরের লালপুরে জুয়াবিরোধী অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, আটটি মোবাইল ফোন ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক জুয়াড়ি পালিয়ে যায়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়।

লালপুর থানা পুলিশ জানায়, এসআই মো. জহুরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই আমবাগানে অভিযান চালান। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২২ হাজার ২৩০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের আটটি মোবাইল ফোন এবং জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

আটকরা হলেন—বেরিলাবাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. মতিউর রহমান (৬৫), রামপাড়া গ্রামের মৃত এলাহি প্রামাণিকের ছেলে মো. আব্দুল মালেক (৪০) ও মৃত জফির উদ্দিনের ছেলে মো. জিয়াউর রহমান (৪০), জয়রামপুর গ্রামের মো. আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) এবং একই গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে মো. বাবুল ইসলাম (৩৩)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও একজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৯(১)/২৭ ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ সামনে রেখে ভারতের দল ঘোষণা

১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা

নাটোরে লালপুরে পদ্মার ভাঙনে বিলীন ৩০ বসতঘর, ঝুঁকিতে শতাধিক পরিবার

রংপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

বাপ-দাদার পেশা-শিলপাটা ধার কাটা পেশা ধরে রেখেছেন মনোরঞ্জন 

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

১০

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

১১

পলাশবাড়ীতে দই-চিড়া সুস্বাদু খাবারের ব্যবসা করছেন হাবিবুর রহমান

১২

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

১৩

স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

১৪

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

১৫

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

১৭

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

১৮

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৯

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

২০