গাইবান্ধা প্রতিনিধি 
দই-চিড়া দিয়ে একসাথে মিশিয়ে খাওয়ায় একটা রীতি আছে বাঙালিদের। বিশেষ করে ভোজন রসিকদের কাছে চিরচেনা খাবারের এ আয়োজনটা বেশ পরিচিত এবং মুখরোচক। চিড়া-দই দিয়ে মেখে খাওয়ার একটা রীতি সেই যুগযুগান্তর ধরে চলে আসছে। তবে এ খাবারটি পলাশবাড়ীতে ক্রেতাদের কাছে খুব সাশ্রয়ী মূল্য পরিবেশিত হচ্ছে। উপজেলার প্রবেশের রাস্তার ডানপাশে একটি টিনের চালায় দই, চিড়া ও কলার ব্যবসার ঐতিহ্য ধরে রেখেছন হাবিবুর (৪২)। সকাল থেকে গভীর রাত অবধি খোলা থাকে তার এই ব্যবসাপ্রতিষ্ঠান।
মঙ্গলবার সকালে দেখা গেল এই দৃশ্য।কথা হয় দই চিড়া বিক্রেতা হাবিবুরের সাথে।দই বাড়িতে তৈরি করেন। কলা, চিড়া বাজার থেকে কেনেন। এক প্লেট দই চিড়া,খাটি দুধের ঘোল,কলা আর রসগোল্লার দাম মাত্র ৫০ টাকা। এক প্লেট খেলে ভাতের ক্ষুধা মিটে যায়।দৈনিক গড়ে ৫-৭ হাজার টাকার বেচাকেনা করেন।
এই হোটেলে খেতে আসা মিলন মিয়া জানালেন, প্রতিদিন এখানে দই চিড়া খান। এতে দুপুরের ভাত খেতে হয় না।ওই স্থানে কথা হয় মাহাবুরের সাথে তিনি বলেন,আমি বরিশাল ইউনিয়ন থেকে এসেছি। এই দোকানের সুনাম শুনেছি। আজ তৃপ্তি ভরে দই চিড়া কলা খেলাম। সত্যি অতুলনীয় ও খাবার বেশ সুস্বাধু-পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত।
স্থানীয় বাসিন্দা ছাইফুল মিয়া বলেন,আমরা অনেক দিন থেকে এই প্রতিষ্ঠানের সুনাম শুনে আসছি।ভালো খাবারের কারণে বাইর থেকে অনেকে এখানে খাবার খেতে আসেন।
প্রায় সব বয়সী ক্রেতাদের আগমন ঘটে হাবিবুরের দোকানে ক্রেতাদের মধ্যে সন্ধ্যায় বেশী আসে শিক্ষার্থীরা।
তিনি আরো বলেন গত ১ বছর ধরে এ খাবারের দোকানটির আয় দিয়ে স্ত্রী ও দুই ছেলে নিয়ে দিয়ে তার পরিবারের চালিয়ে নিচ্ছেন। সব মিলিয়ে বেশ ভালোই চলছে।
মন্তব্য করুন