RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার দুপুরে রাজধানীতে সাংবাদিকদের এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা পাবে না। মক্কা প্যাক্ট নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই, সদস্য দেশ থেকে আমন্ত্রণ এলে এতে যুক্ত হবে তেহরানও।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ইরানবিরোধী কোনো জোট নয় মক্কা প্যাক্ট, এটি নিয়ে বাংলাদেশের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানায় তেহরানও।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরানও। এর মধ্যেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে ইরান।

আমেরিকার পক্ষে হরমুজ খোলার চেষ্টা করা হলেও ইরানের প্রতিবাদে তা নিয়ে এখনও ওই অর্থে কোনো সিদ্ধান্ত আসেনি। প্রায়ই হরমুজে চলাচলকারী জাহাজে হামলার খবর আসছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

বাপ-দাদার পেশা-শিলপাটা ধার কাটা পেশা ধরে রেখেছেন মনোরঞ্জন 

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

পলাশবাড়ীতে দই-চিড়া সুস্বাদু খাবারের ব্যবসা করছেন হাবিবুর রহমান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

১১

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

১২

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৩

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

১৪

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১৫

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

১৬

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৭

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

১৮

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

২০