RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

গত দুই দশক ধরে যার পায়ে ছিল আর্জেন্টিনা ফুটবলের ভাগ্য, সেই লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। সোমবার তার বিদায়ের ঘোষণায় স্বাভাবিকভাবেই এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে আলবিসেলেস্তেদের শিবিরে।

কিন্তু মাঠের ফুটবল তো থেমে থাকবে না। তাই প্রশ্ন উঠেছে—মেসি-উত্তর যুগে কার কাঁধে উঠতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের নেতৃত্বের গুরুভার?

উত্তরসূরি হিসেবে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। এত দিন মেসি ও নিকোলাস ওতামেন্দির পর তৃতীয় পছন্দের অধিনায়ক ছিলেন এই ডিফেন্ডার। তবে এখন সতীর্থ ও কোচিং স্টাফ—দুই পক্ষেরই সমর্থন রয়েছে তার পক্ষে।

ফলে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হিসেবে টটেনহ্যাম হটস্পারের এই তারকার নামটাই সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।

দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রোমেরো। মাঠের আগ্রাসী পারফরম্যান্স, সতীর্থদের সঙ্গে বন্ধন ও নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতার কারণেই এগিয়ে আছেন তিনি। মেসিহীন দলের রক্ষণ সামলানোর পাশাপাশি সতীর্থদের আত্মবিশ্বাস ধরে রাখার মূল দায়িত্বটি পালন করতে হবে এই সেন্টার-ব্যাককেই।

স্বয়ং মেসিও একাধিকবার রোমেরোর নেতৃত্বের গুণাবলির ভূয়সী প্রশংসা করেছেন। রক্ষণে তার অসাধারণ অবদানের কথা স্মরণ করেছিলেন অধিনায়ক নিজেই।

মেসির বিদায় মানে আর্জেন্টিনা দলে এক নতুন প্রজন্মের রূপান্তর। দীর্ঘ ২১ বছরের মহাকাব্যিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এলএমটেন। কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ী দলটির মূল প্রাণভোমরা ছিলেন তিনি।

এখন সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই হবে রোমেরোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নতুন অধ্যায়ে রোমেরোর লড়াই শুধু প্রতিপক্ষের বিপক্ষে নয়, মেসির রেখে যাওয়া বিশাল ঐতিহ্য ও উত্তরসূরির চাপ সামলানোরও। মাঠের লড়াকু মানসিকতা দিয়ে তিনি সেই শূন্যতা কতটা পূরণ করতে পারেন, তা-ই এখন দেখার অপেক্ষা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে বড় সুখবর

ম্যানসিটি ছেড়ে পর্তুগালে গেলেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার

বাপ-দাদার পেশা-শিলপাটা ধার কাটা পেশা ধরে রেখেছেন মনোরঞ্জন 

নাটোরে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

পলাশবাড়ীতে দই-চিড়া সুস্বাদু খাবারের ব্যবসা করছেন হাবিবুর রহমান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না: ইরানের রাষ্ট্রদূত

স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

মেসির পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

হুমায়ুন কবিরের সঙ্গে ইরা‌নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

ভেনিসে যাচ্ছেন সুনেরাহ, সঙ্গে বাংলাদেশের সিনেমা

১১

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

১২

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৩

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

১৪

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

১৫

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

১৬

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৭

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

১৮

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

২০