RCTV Logo স্পোর্টস ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

দলবদলের শেষ দিনে বড় চমক দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে পৌঁছেছে দুই ক্লাব—এমনটাই জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।

২৫ বছর বয়সী এনজো চেলসিকে নিজের দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। চলতি মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা না পাওয়া চেলসির হয়ে আর খেলতে চাইছেন না তিনি। সিটিতে গেলে আবারও সাবেক চেলসি কোচ এনজো মারেসকার অধীনে খেলার সুযোগ পাবেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার দুই ক্লাবের মধ্যে ১৪০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি নিয়ে মৌখিক সমঝোতা হয়েছে। তবে এতে বোনাস বা অ্যাড-অন ধরা হয়নি।

এনজোকে নিয়ে এবারের গ্রীষ্মে সিটির ১০০ মিলিয়ন ইউরোর বেশি দামে মিডফিল্ডার কেনার সংখ্যা দাঁড়াল তিনে। এর আগে এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়াতেও শত মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছে সিটিজেনরা।

শনিবার কোভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানচেস্টার সিটির জার্সিতে অভিষেক হতে পারে ২০২২ বিশ্বকাপজয়ী এনজোর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

১০

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

১১

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

১২

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১৪

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১৫

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৬

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৭

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৮

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২০