RCTV Logo বিনোদন ডেস্ক
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ অপরাহ্ন

বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-রিখির

বিয়ের মাত্র পাঁচ মাস না যেতেই দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং সিসোডিয়া ওরফে বাদশাহ এবং পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।

সোমবার (৩১ আগস্ট) নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে একই বিবৃতির মাধমে তারা বিচ্ছেদের খবরটি জানান।

ইনস্টাগ্রাম স্টোরিতে তারা দুজন লেখেন, ‘আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হয়ে নিজ নিজ পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তটি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আমরা সবার কাছে অনুরোধ করছি, এ সময়ে যেন আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হয়।’

তারা আরও লিখেছেন, তারা চান না বিষয়টি নিয়ে আর কোনো জল্পনা-কল্পনা হোক। এ বিষয়ে এটাই আমাদের একমাত্র বিবৃতি। আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সম্পর্ক নিয়ে যেন আর কোনো জল্পনা বা অনুমান না করা হয়।

২০২৬ সালের মার্চ মাসে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বাদশাহ ও ইশা রিখি সবসময় তাদের সম্পর্ককে আড়ালে রেখেছিলেন। তাদের বিয়েও হয়েছিল অনেকটা লোকচক্ষুর আড়ালে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এই জুটি প্রায় চার বছর ধরে একসঙ্গে ছিলেন বলে গুঞ্জন রয়েছে।

পরে ২০২৬ সালের জুন মাসে ইনস্টাগ্রামের একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনে ইশা নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। সম্পর্ককে আনুষ্ঠানিক করার পরও, এই দুজন মূলত প্রচারের আড়ালেই ছিলেন এবং জনসমক্ষে তাদের একসঙ্গে জীবনযাপন সম্পর্কে খুব বেশি কিছু জানাতে চাননি।

এটি বাদশার দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। এর আগে তিনি জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তারা বিয়ে করেন। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের কন্যাসন্তান জেসেমি গ্রেস মাসিহ সিংয়ের জন্ম হয়। এরপর ২০২০ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

এদিকে সোমবারই (৩১ আগস্ট) বাদশা তার প্রথম মারাঠি হিপ-হপ ট্র্যাক ‘চিমনা’ প্রকাশ করেন। এতে দিব্যা কুমার এবং মারাঠি লোকশিল্পী নাগেশ মোরওয়েকরের সঙ্গে কাজ করেছেন তিনি। এটি প্রযোজনা ও সংগীত পরিচালনায় ছিলেন হিতেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনে স্বর্ণের দাম কমলো ১৬ হাজার টাকা

সন্ধ্যার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আগস্টে এলো ৩৬ হাজার কোটি টাকার প্রবাসী আয়

অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো

আজ ২ সেপ্টেম্বর, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

১০

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

১১

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

১২

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৩

গাইবান্ধায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

১৪

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে

১৫

সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না : অর্থমন্ত্রী

১৬

আজ বিশ্ব চিঠি লেখা দিবস প্রিয়জনকে জানান মনের কথা

১৭

২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

১৮

আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে ৬ জন, এগিয়ে আছেন কে?

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২০