RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩১ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় এখনও ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ হিসাবে ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর থেকে নিখোঁজদের সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ, কাদা ও দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে নানা বাধার মুখে পড়ছেন উদ্ধারকর্মীরা। এদিকে নেপালের বিভিন্ন এলাকায় এখনও নিখোঁজ মানুষদের সন্ধান এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিখোঁজ স্বজনদের খুঁজতে হাসপাতালের দেয়ালে তাদের ছবি লাগিয়ে দিচ্ছেন স্বজনরা। প্রিয়জনের কোনো সন্ধান মিলবে—এই আশায় তারা অপেক্ষা করছেন।

এদিকে ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎকেন্দ্রে উদ্ধারকারীরা এমন একটি গর্ত তৈরি করতে সক্ষম হয়েছেন, যার ভেতর দিয়ে প্রবেশ করে নিখোঁজদের সন্ধান শুরু করা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নিখোঁজ ২ হাজার ৫০০-এর বেশি মানুষের মধ্যে কয়েকশ জন নেপালের বিভিন্ন জলবিদ্যুৎকেন্দ্রের কর্মী বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নিখোঁজদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি নাগরিকও রয়েছেন।

তবে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও কিছু মানুষকে জীবিত উদ্ধার করার আশার খবরও এসেছে। উদ্ধারকারীরা কয়েকটি সফল অভিযানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।

চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৬ জন। সেখানে আরও ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

১০

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

১১

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

১৩

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১৪

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১৫

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১৬

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৭

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৮

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৯

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

২০