RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে।

​সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

১০

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

১১

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১২

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

১৩

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১৪

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১৫

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১৬

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৭

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৮

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৯

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

২০