RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

রংপুরে আলোচিত চার খুনের মামলায় অভিযুক্ত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে যান রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের একটি দল।

এর আগে আসামিদের নিরাপত্তার স্বার্থে টেকনোলজিস্টকে কারাগারে পাঠিয়ে নমুনা সংগ্রহের জন্য রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে অনুরোধ জানায় ডিবি। অনুমতি পাওয়ার পর তারা নমুনা সংগ্রহের জন্য কারাগারে যান। এ সময় ডিবির সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশের ডিবির পরিদর্শক জিন্নাত আলী বলেন, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর আসামিদের নমুনা সংগ্রহের জন্য কারাগারে যাওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে আসামিদের কারাগার থেকে বাইরে নিয়ে আসা সম্ভব নয়। এ কারণে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের টেকনোলজিস্টদের কারাগারে নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজের (রমেক) টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ বলেন, ডোপ টেস্টের জন্য আসামিদের ইউরিন স্পেসিমেন (প্রস্রাবের নমুনা) সংগ্রহ করা হবে। ল্যাবরেটরিতে পাঠিয়ে এসব নমুনা পরীক্ষা করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি খুবই চাঞ্চল্যকর ও স্পর্শকাতর। তাই এই মামলার আসামিদের বাইরে নিয়ে আসা হলে তাদের ওপর হামলা বা যে কোনো সময় মবের সৃষ্টি হতে পারে। এ কারণে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছিল। পরে টেকনোলজিস্টকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই এলাকা থেকে প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।

নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা করেন। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১০

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

১১

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১২

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১৩

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১৪

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৫

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৬

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৭

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

১৮

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ

১৯

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

২০