RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের রাজকীয় কণ্ঠে নতুন করে মেতে উঠেছে অনুরাগীরা। তার বহু প্রতীক্ষিত স্টুডিও অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অন্যতম আলোচিত গান ‘হুন ইশক মে’-এর দৃশ্যধারণের নতুন ঝলক প্রকাশ্যে এসেছে।

তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ তৈরি হয়েছে এর মিউজিক ভিডিওকে কেন্দ্র করে, যেখানে আতিফের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।

নেটপাড়ায় চোখ রাখলেই এখন এই দুই তারকার কেমিস্ট্রি নিয়ে জোর চর্চা। সম্প্রতি আতিফ আসলাম সামাজিক মাধ্যমে গানটির নতুন পোস্টার প্রকাশ করতেই অন্তর্জালে নতুন আলোড়ন সৃষ্টি হয়। ভিজ্যুয়াল ঝলকে এই দুই তারকাকে একটি স্পোর্টস কারের পাশে বেশ জমকালো রূপে দেখা গেছে।

রোমান্টিক ও মেলোডিয়াস ধারার এই গানটিতে আতিফ ও ইয়ুমনার অনস্ক্রিন রসায়ন বেশ উপভোগ করছেন ভক্তরা। ছোটপর্দায় অনবদ্য পারফর্ম করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া ইয়ুমনার সঙ্গে গায়কের এই মেলবন্ধন মিউজিক ভিডিওতে বাড়তি আবেদন যোগ করেছে।

‘হুন ইশক মে’ গানটি লিখেছেন ও সুর করেছেন রাজ রঞ্জোধ, আর এর চমৎকার সঙ্গীতায়োজন করেছেন শিরাজ উপ্পল। তারকাখচিত এই মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সাইফ হাসান। দৃশ্যায়নে আতিফ ও ইয়ুমনার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে মুস্তফা আফ্রিদিকে।

দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামে ফিরলেন এই সুরের রাজপুত্র। সর্বশেষ ২০০৮ সালে তার একক অ্যালবাম ‘মেরি কাহানি’ প্রকাশিত হয়েছিল। মাঝে বিভিন্ন একক গান ও প্লেব্যাকে ঝড় তুললেও পূর্ণাঙ্গ অ্যালবামের জন্য ভক্তদের অনুরাগের শেষ ছিল না। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম এবং এর দৃশ্যচিত্র দিয়ে পুনরায় আলোচনার শীর্ষে চলে এসেছেন আতিফ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১০

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

১১

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১২

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১৩

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১৪

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৫

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৬

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৭

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

১৮

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ

১৯

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

২০