RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ অগাস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

দীর্ঘ ১২ বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম দুই প্রভাবশালী অভিনেতা শাকিব খান ও মনওয়ার হোসেন ডিপজল। পরিচালক হিমেল আশরাফের নতুন একটি সিনেমায় ফের একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

আপাতত আসন্ন এই চলচ্চিত্রটির নাম চূড়ান্ত করা না হলেও চিত্রনাট্য এবং প্রাথমিক পরিকল্পনা তৈরির কাজ বেশ জোরেশোরেই এগোচ্ছে বলে জানা গেছে। এর আগে শাকিব-ডিপজলকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত পি এ কাজল পরিচালিত ‘লাট্টু কসাই’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল।

২০২৩ সালে ‘প্রিয়তমা’ ও ২০২৪ সালে ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে ঢাকাই ইন্ডাস্ট্রিতে রীতিমতো শোরগোল ফেলে দেন নির্মাতা হিমেল আশরাফ। তার মতো সফল সিনেমা উপহার দেওয়া পরিচালকের হাতে এই বড় বাজেট ও তারকাখচিত সিনেমাটি নির্মাণের দায়িত্ব থাকায় এ নিয়ে সিনেমাপাড়ায় ইতোমধ্যেই নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এর মাধ্যমে বর্তমান বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান এবং খলনায়ক হিসেবে খ্যাতনামা ডিপজলের ট্রেডমার্ক সংলাপ ও শক্তিশালী অভিনয়ের রসায়ন আবারও প্রেক্ষাগৃহে দর্শক টানতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ শাকিব খানকে চলতি বছর মুক্তি পাওয়া  ‘রকস্টার’ সিনেমায় দেখা গেছে। যদিও ছবিটি তেমন ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ‘এন্ডগেম’, সঙ্গে ‘ডুমসডে’র সিক্রেট ম্যাসেজ!

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

স্পেনে নতুন জার্সিতে ভক্তদের চমকে দিলেন মেসি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ

আজ ৩১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ আগস্ট ২০২৬

কারাগার থেকে নেওয়া হলো সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টের নমুনা

আইফোন কেনার জন্য সন্তান কে বিক্রি করল বাবা

‎লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১০

প্রথমবার একসঙ্গে আতিফ আসলাম ও ইয়ুমনা জায়েদি

১১

আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার, কমছে অর্থছাড় : ইআরডি

১২

সাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কসংকেত বহাল

১৩

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

১৪

গাইবান্ধার সাঘাটায় চাচার অস্ত্রের আঘাতে ভাতিজা গুরুতর আহত

১৫

বাসাবোতে ঝুট তুলার গোডাউনে আগুন

১৬

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১৭

নেপালে বন্যার ধ্বংসস্তুপে ৩ দিন আটকে থাকার পর ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

১৮

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ

১৯

নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান

২০