RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ইতালির পথে অভিবাসীবাহী নৌকা ডুবে তিউনিসিয়ার ১৩ জন নিখোঁজ

ছবিঃ সংগৃহীত

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন তিউনিসীয় নিখোঁজ হয়েছেন। অভিবাসন অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন এ তথ্য জানিয়েছে। শনিবার (২২ আগস্ট) আলজাজিরা এ খবর প্রকাশ করেছে।

তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান মোস্তফা আবদেলকেবির জানান, নৌকাটি বৃহস্পতিবার ভোরে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর স্থানীয় একটি নৌযান দুজনকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া একজন জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার পর তারা কয়েক ঘণ্টা সাগরে আটকে ছিলেন। অপর উদ্ধার হওয়া ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আবদেলকেবির।

তিউনিসিয়া একসময় ইউরোপে পাড়ি জমানোর জন্য অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাস্থল ছিল। তবে গত দুই বছরে দেশটি থেকে ইউরোপমুখী অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর পেছনে তিউনিসিয়ার কঠোর অভিযান এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সমুদ্রপথে নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়টি রয়েছে।

উত্তর আফ্রিকার এই দেশটি শুধু তিউনিসীয়দের নয়, আফ্রিকার বিভিন্ন দেশের ইউরোপগামী অভিবাসীদেরও গুরুত্বপূর্ণ যাত্রাপথ ছিল। তাদের অনেকেই অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ নৌযানে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন চুক্তি নিয়েও মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। গত জুলাইয়ে ৪৬টি মানবাধিকার সংগঠন অভিযোগ করে, অভিবাসন নিয়ন্ত্রণে ইইউর অর্থায়ন তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনীর মাধ্যমে সমুদ্রে ঝুঁকিপূর্ণ বাধাদান ও মানবাধিকার লঙ্ঘনকে উৎসাহিত করছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৩৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার হিসাব অনুযায়ী, ২০১১ সাল থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সমুদ্রে প্রায় ১০ হাজার তিউনিসীয় নিখোঁজ হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন জহির উদ্দিন স্বপন

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, আক্রান্ত ৮৮০

তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় এক ব্যক্তির উদ্যােগে চালু হলো ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা

জ্বালানি সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

‘ব্রহ্মাস্ত্র ২’-এ ছোট চরিত্রে ফিরছেন আলিয়া

কাজের গতি বাড়াতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

ইংলিশ তারকা ডিফেন্ডারকে দলে ভেড়াল আর্সেনাল

১০

ভোলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান, মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১১

গাজায় ৩ লাখ ৫০ হাজারের বেশি রোগীর প্রয়োজন জরুরি ওষুধ

১২

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে উপকৃত হলো ৩ শতাধিক নারী-পুরুষ

১৩

সড়ক নয় যেন মরণফাঁদ: রোড আইডি জটিলতায় ১৮ বছরেও হয়নি সংস্কার

১৪

সাঘাটায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার 

১৫

টানা ৩ দফা বাড়ল স্বর্ণের দাম ভরি এখন ২,৪৬,১১০ টাকা

১৬

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

১৭

সালমান খানের জিমে আগুন

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে চাচা খুন, গ্রেপ্তার ৪

১৯

নাটোরে বাস-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

২০