RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন

লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার শিক্ষক আরিফুলকে কুপিয়ে জখম, ২০ দিন পর মৃত্যু

লালমনিরহাটে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সোচ্চার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) মারা গেছেন।

‎শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার স্ত্রীর ছোট ভাই গোলাম রাব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল কলেজের শিক্ষক ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অনলাইন জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।

‎গত ১ আগস্ট প্রতিদিনের মতো কলেজ থেকে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রহিদুলের নেতৃত্বে একটি জুয়া চক্র তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

‎পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

‎এদিকে গত ৬ আগস্ট আরিফুল ইসলামের গর্ভবতী স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। তবে সন্তান জন্মের পরও বাবার সঙ্গে তার দেখা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও নবজাতক সন্তানের পাশে থাকার কথা থাকলেও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে ছিলেন আরিফুল। শেষ পর্যন্ত স্ত্রী-সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

‎এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট আদিতমারী থানায় রহিদুলকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর আট আসামি আদালত থেকে জামিনে মুক্তি পেলেও প্রধান আসামি রহিদুল পলাতক ছিলেন।

‎পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার হাতিরঝিলের নয়াটোলা এলাকায় অভিযান চালিয়ে রহিদুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

‎আরিফুল ইসলামের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এই শিক্ষকের মৃত্যুর ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার শিক্ষক আরিফুলকে কুপিয়ে জখম, ২০ দিন পর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আপন দুই ভাই

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিদ্ধান্ত পরিবর্তন আতলেতিকোর, আলভারেজকে নিয়ে বড় সিদ্ধান্ত

ফুটবল কিংবদন্তি লেভানদোভস্কির জন্মদিন আজ

ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম প্রেমের বিষয়ে মুখ খুললেন অভিষেক

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ংকর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ

১০

অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স

১১

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

১২

গাইবান্ধার কৃতি সন্তান রুহুল আমিন মুকুল ঢাকা হাইওয়ে পুলিশ সুপার পদে উন্নীত

১৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

১৪

আজ ২১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ২১ আগস্ট ২০২৬

১৬

‎লালমনিরহাটে সবুজ সেবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসানের সঙ্গে সুনেহরা

১৮

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

২০