RCTV Logo বিনোদন ডেস্ক
২১ অগাস্ট ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

ছবিঃ সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রে অনেক নায়ক এসেছেন, কিন্তু ‘নায়করাজ’ উপাধি পেয়েছেন একজনই—তিনি নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতাকে হারানোর নয় বছর পূর্ণ হলো আজ। সময় পেরোলেও তাঁর জনপ্রিয়তায় যেন একটুও ভাটা পড়েনি।

২০১৭ সালের ২১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান নায়করাজ রাজ্জাক। তাঁর মৃত্যুতে ঢালিউডে নেমে আসে শোকের ছায়া। তবে মৃত্যুর পরও তাঁর অভিনয় আর সিনেমা তাঁকে বাঁচিয়ে রেখেছে দর্শকের হৃদয়ে।

কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক সপ্তম শ্রেণিতে পড়ার সময় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি নেন। পরে কলকাতা থেকে সপরিবারে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে শুরু করেন নতুন সংগ্রাম। দুই বছর পর ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রাজ্জাকের। এরপর ‘বেহুলা’য় লখিন্দর চরিত্রে অভিনয় করে পান ব্যাপক পরিচিতি।

‘জীবন থেকে নেয়া’, ‘রংবাজ’, ‘ওরা ১১ জন’, ‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে প্রভাবশালী তারকাদের একজন।

পাঁচ দশকের ক্যারিয়ারে বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক। পাশাপাশি পরিচালনা করেছেন ১৬টি সিনেমা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র ও সংস্কৃতিতে অবদানের জন্য ২০১৫ সালে অর্জন করেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা—স্বাধীনতা পুরস্কার।

আজ নায়করাজ রাজ্জাক নেই, কিন্তু তাঁর সিনেমা আছে, আছে অসংখ্য কালজয়ী চরিত্র। প্রজন্ম বদলিয়েছে, চলচ্চিত্রের ভাষাও বদলিয়েছে—তবু দর্শকদের কাছে এখনো নায়করাজ হিসেবেই আছেন রাজ্জাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার শিক্ষক আরিফুলকে কুপিয়ে জখম, ২০ দিন পর মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আপন দুই ভাই

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

সিদ্ধান্ত পরিবর্তন আতলেতিকোর, আলভারেজকে নিয়ে বড় সিদ্ধান্ত

ফুটবল কিংবদন্তি লেভানদোভস্কির জন্মদিন আজ

ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম প্রেমের বিষয়ে মুখ খুললেন অভিষেক

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

সাবেক প্রেমিকাকে হত্যার ভয়ংকর ছক, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিল এআই

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস আজ

১০

অর্থনৈতিক চাপেই ইরান চুক্তি করবে: জেডি ভ্যান্স

১১

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

১২

গাইবান্ধার কৃতি সন্তান রুহুল আমিন মুকুল ঢাকা হাইওয়ে পুলিশ সুপার পদে উন্নীত

১৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

১৪

আজ ২১ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ২১ আগস্ট ২০২৬

১৬

‎লালমনিরহাটে সবুজ সেবার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

ব্যাচেলর ফ্ল্যাটে রাফসানের সঙ্গে সুনেহরা

১৮

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

১৯

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদ পেলেন ৮৮ ভোট

২০