RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ৪:২৭ অপরাহ্ন

বার্সেলোনার এক ভুলে ২০ থেকে ১৫০ মিলিয়নে আলভারেজ

ছবিঃ সংগৃহীত

ফুটবল এজেন্ট জোসেপ মারিয়া মিঙ্গুয়েলা সম্প্রতি জানিয়েছেন, তিনি বার্সেলোনাকে মাত্র ২০ মিলিয়ন ইউরোতে জুলিয়ান আলভারেজকে সাইন করানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে ব্লাউগ্রানারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার পরিবর্তে ৬০ মিলিয়ন ইউরো খরচ করে ফেরান তোরেসকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয়।

২০২১-২২ মৌসুমে বার্সেলোনার সামনে আলভারেজকে দলে নেওয়ার সুযোগটা এসেছিল, যখন তিনি রিভার প্লেটে খেলছিলেন। যদিও সেই সময়ে সর্বোচ্চ পর্যায়ে তিনি নিজেকে প্রমাণের সুযোগ পাননি, তারপরও এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের মধ্যে বিশ্বমানের ফুটবলার হয়ে ওঠার সব গুণাবলীই বিদ্যমান ছিল।

নিজেকে প্রমাণের জন্য আলভারেজকে আরও এক বছর অপেক্ষা করতে হয়েছিল। এরপর এই ফরোয়ার্ড সাড়ে পাঁচ বছরের চুক্তিতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। ২০২২-২৩ মৌসুমে অসাধারণ এক সময় কাটান তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমে ১৭টি গোল ও ৫টি অ্যাসিস্ট করার পাশাপাশি ‘সিটিজেনদের’ ঐতিহাসিক ট্রেবল জয়ে অবদান রাখেন।

২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়েও ভূমিকা রেখেছিলেন আলভারেজ। যেখানে তিনি চারটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। অন্যদিকে বার্সেলোনাও দুটি ট্রফি জিতে একটি সফল মৌসুম কাটিয়েছিল। তবে একজন ভবিষ্যৎ সুপারস্টারকে অল্পতে পেয়েও হাতছাড়ার খেসারত দিতে হচ্ছে বার্সেলোনাকে। বর্তমানে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো আলভারেজকে পেতে ১৫০ মিলিয়নের প্রস্তাব দিলেও আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থানেই অনড়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্সেলোনার এক ভুলে ২০ থেকে ১৫০ মিলিয়নে আলভারেজ

স্ত্রীকে বৈদ্যুতিক শকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

‘মিয়া ভাই’ ফারুকের জন্মদিন আজ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পাটের বাম্পার হলেও উৎপাদন খরচ বেশি

প্রশিক্ষণ শেষে ১৫ যুবকের হাতে সনদ ও ইলেকট্রিক টুলস তুলে দিল বিজিবি

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

১০

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

১২

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

১৩

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

১৪

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১৫

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৬

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৭

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১৮

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৯

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

২০