RCTV Logo ধর্ম ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে ইংল্যান্ডের প্রায় তিন চতুর্থাংশ এলাকা এখন খরা কবলিত বলে যুক্তরাজ্য সরকার জানিয়েছে। দেশটির কৃষি, সুপেয় পানি সরবরাহ ও বন্যপ্রাণীর ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। খরা ও দাবদাহ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ বা সালাতুল ইস্তিসকা আদায় করেছেন যুক্তরাজ্যের মুসলিমরা ।

রোববার (১৬ আগস্ট) যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের মসজিদগুলোতে বৃষ্টির জন্য নামাজে অংশ নেন মুসলিমরা। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়া ও খরা পরিস্থিতিতে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এরই মধ্যে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে দেশটির বিভিন্ন মসজিদে সালাতুল ইস্তিসকা আদায় করা হয়। খরা ও পানির সংকটের সময় বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ আদায় করা হয়।

এই নামাজের মাধ্যমে নবীজির (সা.) সুন্নাহ অনুসরণ করে আল্লাহর রহমত কামনা এবং কঠিন সময়ে উপকারী বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেশটির মুসলিমরা।

বিশেষ নামাজের পাশাপাশি সবাইকে দান-সদকা, পানির অপচয় রোধ এবং পরিবেশ ও খরায় ক্ষতিগ্রস্ত মানুষদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মুসলিম সংগঠনগুলো।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় পাটের বাম্পার হলেও উৎপাদন খরচ বেশি

প্রশিক্ষণ শেষে ১৫ যুবকের হাতে সনদ ও ইলেকট্রিক টুলস তুলে দিল বিজিবি

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

১০

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১১

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৩

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১৪

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৫

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

১৬

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

১৭

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

১৮

আজ ১৮ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৮ আগস্ট ২০২৬

২০