RCTV Logo পঞ্চগড় প্রতিনিধি
১৭ অগাস্ট ২০২৬, ১:২০ অপরাহ্ন

মাদক ও স্মার্টফোন আসক্তিসহ সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন পঞ্চগড়ের কয়েক শতাধিক শিক্ষার্থী

ছবিঃ আরসিটিভি

কিশোর অপরাধ,মাদক ও স্মার্টফোন আসক্তিকে একযোগে লাল কার্ড দেখালো দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কয়েক শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী৷

আজ সোমবার  (১৭ আগষ্ট)  সকালে জেলার দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন এই আয়োজন করে।

বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠান হয়৷ পাশাপাশি এসময় চরিত্র গঠনের শপথ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি৷

ব্যতিক্রমী এ  অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন,মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর সরকার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতিমকমকৃ কাওসার আলম সোহেল,জেলা সেচ্ছাসেবী ফোরামের যুগ্ম সমন্বয়ক ওয়াসিম আকরাম প্রমুখ৷

কথা হয় শিক্ষার্থী মুরাদ হোসেনের সাথে, সে জানায়,বাড়িতে বাবা মা,বিদ্যালয়ে শিক্ষকরা ভাল কাজে উৎসাহ ও খারাপ কাজে নিষেধ করলেও আজকে আমরা সবাই মিলে শপথ করেছি। আমরা ভাল মানুষ হবো। মাদকসহ সকল খারাপ কাজ থেকে বিরত থাকবো।

একই কথা বলেন,আমরা প্রতিদিন একটি করে শপথ পাঠ করলেও আজকে আমরা দুটি শপথ পাঠ করেছি৷ আমরা উন্নত চরিত্র গঠন,মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে শপথ করেছি এবং এসবকে লাল কার্ড দেখিয়েছি৷

এবিষয়ে কাওসার আলম সোহেল বলেন, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে উদ্বুদ্ধ করেছে।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রহুল আমিন বলেন,আমরা শিক্ষকরা প্রতিনিয়ত শিক্ষকরা শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করছি৷ লাল সবুজ উন্নয়ন সংঘ যে শপথ ও লাল কার্ডের আয়োজন করেছে সামাজিক অবক্ষয়ের রোধে এটি একটি সুন্দর উদ্যােগ৷ এভাবে সবাই সচেতন হলে এবং নিজ নিজ জায়গায় যদি সচেতনতা তৈরি করি তাহলে নতুন প্রজন্ম মাদক,অপরাধসহ সামাজিক অবক্ষয় ও অভিশপ্ত জীবন থেকে দূরে থাকবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন,শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন,মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ যে ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছে একটি এটি একটি প্রশংসনীয় উদ্যােগ৷ আমরা চাই আমাদের শিক্ষার্থী তথা নতুন প্রজন্মরা সকল সামাজিক অবক্ষয়, অপরাধ থেকে বিরত থাকুক৷ সবাইকে এভাবেই এগিয়ে আসতে হবে৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পাটের বাম্পার হলেও উৎপাদন খরচ বেশি

প্রশিক্ষণ শেষে ১৫ যুবকের হাতে সনদ ও ইলেকট্রিক টুলস তুলে দিল বিজিবি

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

১০

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

১১

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১২

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১৪

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১৫

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৬

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

১৭

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

১৮

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

১৯

আজ ১৮ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

২০