RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সাতেই নাম লেখাচ্ছেন রদ্রি

ছবিঃ সংগৃহীত

অবশেষ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতেই পাড়ি জমাচ্ছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডারকে দলে ভেড়ানোর জন্য প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো ট্রান্সফার ফিতে নীতিগতভাবে একমত হয়েছে কাতালান জায়ান্টরা।

চুক্তির অংশ হিসেবে শুরুতে সিটিকে ৬ কোটি ইউরো পরিশোধ করবে বার্সা। এর বাইরে থাকা ১ কোটি ১০ লাখ ইউরোর বেশি বোনাস বা অ্যাড-অনগুলোর বেশিরভাগই অর্জনযোগ্য। ফলে প্রিমিয়ার লিগের ক্লাবটি এই মিডফিল্ডারের জন্য শেষ পর্যন্ত অন্তত ৭ কোটি ১৫ লাখ ইউরো পেতে পারে।

স্পেনের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ে উজ্জ্বল ভূমিকা রাখা রদ্রিকে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সা চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। সিটিতে ৩০ বছর বয়সী মিডফিল্ডারের চুক্তির মেয়াদ ১২ মাসের কম সময় বাকি ছিল।

এর আগে গত ৭ আগস্ট রদ্রিকে প্রায় ৪ কোটি ৫০ লাখ ইউরোর একটি প্রস্তাব দিয়েছিল বার্সা। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা আগেই জানতে পেরেছিল, এই মিডফিল্ডারকে পেতে চাইলে প্রায় ৮ কোটি ইউরো দাবি করবে ম্যানসিটি।

এর আগে ‘দ্য অ্যাথলেটিক’ এক প্রতিবেদনে জানায়, রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে কাজ করছে বার্সেলোনা এবং ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার অন্য যেকোনো ক্লাবের চেয়ে ক্যাম্প ন্যু-তেই যোগ দিতে বেশি আগ্রহী। একইসঙ্গে রিয়েল মাদ্রিদও স্পেনের এই অধিনায়ককে দলে টানার চেষ্টা করেছিল।

বার্সেলোনায় যোগ দিলে ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি স্পেনের ২০২৬ বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সাত সতীর্থের সঙ্গে খেলার সুযোগ পাবেন—যাঁরা হলেন জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গাভি, দানি ওলমো, পেদ্রি এবং লামিন ইয়ামাল।

২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেন রদ্রি। ইতিহাদ স্টেডিয়ামে কাটানো সময়ে তিনি জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ শিরোপা, দুইবার এফএ কাপ, তিনবার লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ—যার মধ্যে ২০২৩ সালের ফাইনালে জয়সূচক গোলটিও ছিল তাঁর। ক্লাবের হয়ে তিনি মোট ২৯৮টি ম্যাচ খেলে ২৮টি গোল করার পাশাপাশি ৩২টি অ্যাসিস্ট করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

দিনাজপুরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার-২, ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্যে বৃষ্টির জন্য নামাজ পড়লেন মুসলিমরা

তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় তেলের বাজারে ঊর্ধ্বগতি

খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

ফুলবাড়ীতে মায়ের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু

১১

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

১২

আজ সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী

১৩

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

১৪

প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

১৬

আজ ১৮ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৮ আগস্ট ২০২৬

১৮

অনুমোদন পেল ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) 

১৯

লালমনিরহাটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার

২০