RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়। পরে মাঠের পাশে তাদের ফেলে রেখে যাওয়া হয়। ওই ব্যক্তিদের সামনে পেলে তিনি চিনতে পারবেন বলে জানান মাইদুল। তবে তাদের নাম বা ঠিকানা তিনি জানেন না।

আলমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পটু জানান, লাল বাদশা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং চোখেও কম দেখতেন। মাইদুলেরও কিছুটা জ্ঞান-বুদ্ধির সমস্যা রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতন করা হয়ে থাকতে পারে। একপর্যায়ে তাদের মাঠের পাশে ফেলে রাখা হয়। সেখানে লাল বাদশার মৃত্যু হয় এবং মাইদুল অচেতন হয়ে পড়েছিলেন। তবে মারধরের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মাইদুলের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১০

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১১

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১২

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৪

আজ ১৫ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৫ আগস্ট ২০২৬

১৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

১৭

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

১৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

১৯

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

২০