RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

ছবিঃ সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটির উৎপাদন পুনরায় চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

কেন্দ্র সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে নিরাপত্তার কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ত্রুটি মেরামত শেষে শনিবার সকালে আবারও উৎপাদন শুরু হয়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ইউনিটও চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১০

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১১

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১২

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৪

আজ ১৫ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৫ আগস্ট ২০২৬

১৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

১৭

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

১৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

১৯

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

২০