RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ছবিঃ সংগৃহীত

ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোচায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেন সরকারের তথ্যমতে, এই হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি আঞ্চলিক উত্তেজনার আবহেই ইয়েমেনে এই হামলা নতুন করে রক্তক্ষয়ী সংঘাতের চরম আশঙ্কা তৈরি করেছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুতিরা মোচা বন্দরের একাধিক অর্থনৈতিক ও সামুদ্রিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক বন্দর নিরাপত্তাকর্মীসহ মোট চারজন সাধারণ মানুষ প্রাণ হারান। হামলায় কয়েকটি মাছ ধরার নৌকা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে, অন্তত আটজন আহত হয়েছেন এবং এখনো দুইজন নাবিক নিখোঁজ রয়েছেন।

হামলার দায় স্বীকার করে হুতি বাহিনী দাবি করেছে, তারা বন্দর এলাকায় থাকা সৌদি-সমর্থিত বাহিনীর সামরিক সমাবেশ ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

পাশাপাশি, সৌদি আরবের নাজরান শহরে থাকা ‘সৌদি আরামকো’ তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের সা’দা প্রদেশের আকাশসীমায় সৌদি যুদ্ধবিমান প্রবেশের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে তারা জানায়। তবে এই ড্রোন হামলার বিষয়ে সৌদি সরকার বা আরামকো কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বড় আকারের যুদ্ধ থমকে থাকলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি লোহিত সাগর ও মোচা বন্দরে এই নতুন রক্তক্ষয় ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে ফের গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

চোর সন্দেহে দুই যুবককে মারধর, একজনের মৃত্যু

সীমান্তে ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা জব্দ

গাজীপুরে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন ‘অবসেশন’ অভিনেত্রী ইন্ডি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন শুরু

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

১০

ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১১

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১২

ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

১৪

আজ ১৫ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৫ আগস্ট ২০২৬

১৬

সৌদি আরবে নিহত ৩ প্রবাসীর পরিবারকে বিএনপির ৩ লাখ টাকা সহায়তা

১৭

ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট

১৮

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

১৯

নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু

২০