RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ২:০৮ অপরাহ্ন

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৬ কেজি ভারতীয় গাঁজা এবং একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকায় বনচৌকি বিওপির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩৫৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

‎এদিকে, বুধবার (৫ আগস্ট) রাত ২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় গোড়কমন্ডল বিওপির টহল দল আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোটরসাইকেল আরোহী এক সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

‎১৫ বিজিবি জানায়, জব্দ করা ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার টাকা, ৬ কেজি গাঁজার মূল্য ২১ হাজার টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ৩ লাখ ১৩ হাজার টাকা।

‎লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নতুন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

‘ময়না ছলাৎ ছলাৎ’ খ্যাত গায়ক স্বাগত দে মারা গেছেন

গাইবান্ধায় ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যা, তদন্তে বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিরলে উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে মত বিনিময় সভা অনুষ্ঠিত

‎লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে ৩৫৫ বোতল ইস্কাপ সিরাপ, ৬ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ

বিরল সীমান্তে ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

১০

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

১১

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

১২

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

১৩

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

১৬

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

১৭

নরওয়ের কাছে হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, মূল্য ২৭ কোটি ডলার

১৮

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

১৯

তিন বিভাগে বন্যার শঙ্কা

২০